IPL 2020, KXIP vs CSK Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের সরাসরি সম্প্রচার?

রবিবার আপিএল-র (IPL 2020) দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) মুখোমুখি হচ্ছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এমএস ধোনির নেতৃত্বাধীন সিএসকে টানা তিনটি ম্যাচ হেরেছে এবং আইপিএল ২০২০ পয়েন্টস টেবিলের সব চেয়ে নীচে রয়েছে। দুটি ম্যাচ হারলে তারা ধোনির দলের থেকে একধাপ এগিয়ে।

KXIP vs CSK

রবিবার আপিএল-র (IPL 2020) দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) মুখোমুখি হচ্ছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এমএস ধোনির নেতৃত্বাধীন সিএসকে টানা তিনটি ম্যাচ হেরেছে এবং আইপিএল ২০২০ পয়েন্টস টেবিলের সব চেয়ে নীচে রয়েছে। দুটি ম্যাচ হারলে তারা ধোনির দলের থেকে একধাপ এগিয়ে।

অম্বাতি রায়ডু এবং ফাফ ডু প্লেসিস ছাড়া সিএসকে কোনও ব্যাটসম্যানই এখনও পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেননি। তাছাড়া অভিজ্ঞ শেন ওয়াটসন এখনও নীরব। তিনি পারফরম্যান্স করতে পারেননি। কেদার যাদব দলে থাকলেও কাজের কাজ কিছুই করতে পারছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত ম্যাচে এমএস ধোনির দল এই মাঠের হেরেছে। ডোয়াইন ব্রাভোর অন্তর্ভুক্তির পরও সিএসকে জয় পায়নি। চেন্নাইয়ের মরিয়াভাবে একটি জয় দরকার এবং তাই দলে কয়েকটি পরিবর্তন করা যেতে পারে। অন্যদিকে, কিংস ইলেভেন পাঞ্জাব দলে সবকিছু উপাদান থাকলেও কোথাও তাল কাটছে। আর সেই কারণে হারতে হচ্ছে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কখন আছে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ৪ অক্টোবর, রবিবার হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস খেলা কোথায় হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস কখন শুরু হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৭টা থেকে শুরু। টস হবে ৭টায়।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement